ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
ফরিদপুরের তুলাগ্রাম দরবার শরীফে বার্ষিক ওরশ অনুষ্ঠিত
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-০১-২৮ ১৪:৩১:৪৪
ফরিদপুর সদর উপজেলার তুলাগ্রাম দরবার শরীফে গতকাল ২৮শে জানুয়ারী ৩৫তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

ফরিদপুর সদর উপজেলার তুলাগ্রাম দরবার শরীফে গতকাল ২৮শে জানুয়ারী শায়খুল মাশায়েক মাহবুবে ছোবহানী কুতুবে রব্বানী গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহঃ)’র ৩৫তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
  এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে বাদ আসর হযরত খাজা মঈনউদ্দিন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রহঃ) এর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  তুলাগ্রাম দরবার শরীফের পীর শাহ্ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরী, ভাটিলক্ষ্মীপুর দরবার শরীফের পীর আব্দুস সামাদ চিশতী আল নিজামী, বাখুন্ডা দরবার শরীফের পীর সূফী আব্দুল মজিদ চিশতী আল নিজামী, হযরত মাওলানা এসকেন্দার আলীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।
  এরপর বাদ এশা দোয়া, মিলাদ মাহফিল ও কেয়াম অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ, জাতি ও মুসল্লিম উম্মার সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম দরবার শরীফের পীর শাহ্ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশতী নিজামী।
  পীরজাদা মোঃ সাহিদ মোল্লা চিশতী নিজামী ও পীরজাদা মোঃ নুরুল ইসলাম চিশতী নিজামীসহ ভক্ত ও আশেকানবৃন্দ এই ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন। পরে তবারক বিতরণ করা হয়।

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরী ঘাটে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হবে --নৌ-পরিবহন মন্ত্রী
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্যাপনে গৃহীত কর্মসূচি
সর্বশেষ সংবাদ