ঢাকা রবিবার, মার্চ ২৯, ২০২৬
গোয়ালন্দ পৌর এলাকায় এমপি’র ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-২৪ ১৫:২৮:৪৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে ৭৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
  গতকাল ২৪শে জানুয়ারী বিকাল ৫টায় গোয়ালন্দ আনসার ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে শীতার্তদের হাতে তিনি এসব কম্বল তুলে দেন।
  এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৌলতদিয়ায় ফেরি ঘাটে বাস ডুবি’র ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত কমিটি
রাজবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ের  অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩জনকে  পিটিয়ে আহত॥বিষ দিয়ে গরু হত্যার অভিযোগ
সর্বশেষ সংবাদ