ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
খানখানাপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১২ ১৫:০৪:২০

 নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীতে গঠিত বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 গতকাল ১২ই নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা খানখানাপুর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 জানা গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্য সচিব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এবং বিশেষ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দের অংশগ্রহণে সদর উপজেলা খানখানাপুর বাজারে বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

 অভিযানে বিভিন্ন অপরাধে মেসার্স পান্না এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স মা স্টোরকে ২হাজার টাকা ও চৈতন্য স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 
গোয়ালন্দ ঘাট থানার শতগজের  মধ্যে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
বালিয়াকান্দিতে ৪দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণের সমাপনী
বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে পটুয়াখালীর জুয়েল অতিক্রম করলো গোয়ালন্দ
সর্বশেষ সংবাদ