ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
গোয়ালন্দ থানায় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-২২ ১৫:১৭:৪৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 গত ২০শে ফেব্রুয়ারী দিনগত রাতে গোয়ালন্দ ঘাট থানা ক্যাম্পাসে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 ফাইনাল খেলায় গোয়ালন্দ ঘাট থানা বনাম আবাবিল এন্টারপ্রাইজ একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত ১ সেটের খেলায় গোয়ালন্দ ঘাট থানা ৩১-২৯ পয়েন্টের ব্যবধানে আবাবিল এন্টারপ্রাইজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোয়ালন্দ ঘাট থানার পক্ষে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বাঁধন এবং আবাবিল এন্টারপ্রাইজের পক্ষে তূর্য্য ও হিমেল খেলায় অংশ নেয়।

 ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানা ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ।

 এ সময় গোয়ালন্দ উপজেলার ক্রীড়া সংগঠন ও ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ রাজীব খান, আবু ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, এ টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

 

গোয়ালন্দ ঘাট থানার শতগজের  মধ্যে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
বালিয়াকান্দিতে ৪দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণের সমাপনী
বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে পটুয়াখালীর জুয়েল অতিক্রম করলো গোয়ালন্দ
সর্বশেষ সংবাদ