ঢাকা শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬
নতুন প্রজন্মকে মাঠে ফেরাতে গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-০৫ ১৫:৫৭:৩৬

সাবেক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সোনালী অতীত ক্লাব ও ফরিদপুর জেলা সদরের মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ৫ই জুলাই উপজেলার সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে শনিবার এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
 ম্যাচ চলাকালে গোয়ালন্দের সাবেক খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা শামীম শেখ, মোঃ লুৎফর রহমান, মোঃ সেলিম রেজা, সুজিত কুমার রায়, সোহানুর রহমান সোহান, তাহাজ্জুত হোসেন তাহাসহ দুদলেই সোনালী অতীতের কমপক্ষে অর্ধ শতাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন।
 প্রীতি ম্যাচটি আয়োজন করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি।
 ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ২-২ মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ। মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের অধিনায়কের দায়িত্ব পালন করেন মুহাম্মদ ফরহাদ মিয়া এবং গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ ফরহাদ হোসেন।
 ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সদস্য ও ফুটবলার আলতাব মাহমুদ।
 প্রীতি ফুটবল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের পক্ষে অংশ নেন আরিফ হোসেন নারু, ফরহাদ হোসেন, সিরাজুল ইসলাম চানমিয়া, ফারুক হোসেন, কেএম সোহেল মাহমুদ, মাসুদ মিয়া, সাঈদ মোল্লা, রুহুল আমীন, সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম, সুলতান ফকির, জাহিদুল ইসলাম, রেজাউল করিম, ঈমান আলী, এরশাদ মন্ডল ও জিয়া রহমান। 
 মমিনখাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের পক্ষে খেলায় অংশ নেন, মুহাম্মদ ফরহাদ মিয়া, ফয়সাল ইবনে মোস্তফা, আনোয়ার হোসেন, সেলিম শাহরিয়ার, জামান কাজী, লুৎফর রহমান, মমিনুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুল আলীম, রতন হোসেন, আশরাফুল ইসলাম, সোবাহান, হারুন হোসেন ও মোকলেছুর রহমান।
 প্রীতি ফুটবল ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন, ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং নতুন প্রজন্মদের মাঠে ফেরাতে আমাদের এমন আয়োজন। আমরা সপ্তাহের অন্তত ছুটির দিন অর্থাৎ শুক্রবার বিভিন্ন দলের সোনালী অতীত খেলোয়াড়দের সাথে প্রীতি ম্যাচে অংশ নেয়। এতে করে সকলের সাথে ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।

 

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কালুখালীতে যৌথ বাহিনীর টহল
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা নিরাপদ বাংলাদেশ উপহার দেব - হারুন অর-রশিদ
দৌলতদিয়ায় চার দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক রেজাউল॥পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ সংবাদ