ঢাকা শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬
রাজবাড়ীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০৫ ১৫:৫৭:৫৬

 রাজবাড়ীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
 এ সময় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে ২৫শত টাকা জরিমানা করা হয়েছে।
 গতকাল ৫ই জুলাই বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ ও আবু বকর সিদ্দিক।
 অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১) ধারায় অপরাধ স্বীকার করায় দুইটি প্রতিষ্ঠান মালিককে দুইটি মামলায় সর্বমোট ২৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করো হয় এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়।
 মোবাইল কোর্ট অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ রাজু আহমেদসহ জেলা পুলিশের একটি দল অংশ নেয়

 

লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে বিএনপির প্রার্থী খৈয়ম ঃ ধানের শীষে ভোট দেওয়ার আহবান
রাজবাড়ী-১ আসনের নূরুল ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দিলেন জামায়াতের আমীর
রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার আত্মার  মাগফিরাত কামনায় দোয়া-আলোচনা সভা
সর্বশেষ সংবাদ