ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রাজবাড়ীতে ছয় দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০৮ ১৫:২৮:৪৫

 রাজবাড়ীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
 গতকাল ৮ই জুলাই সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় চত্বরে জেলার ৫টি উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকেরা এই কর্মসূচীতে অংশ নেয়।
 অবস্থান কর্মসূচীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু নাসের উজ্জল(স্বাস্থ্য সহকারী-কালুখালী) ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম (স্বাস্থ্য সহকারী-গোয়ালন্দ) বক্তব্য রাখেন। 
 এ সময় রাজবাড়ী সদর উপজেলার সভাপতি সবুজ শাহীন, পাংশা উপজেলার সভাপতি দিনু মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলার সভাপতি মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলার সভাপতি হাফিজা সুলতানা, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী, উত্তম কুমার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জিল্লুর রহমানসহ পাঁচ উপজেলার স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকেরা এই কর্মসূচীতে অংশ নেয়। 
 অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা তাদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। অথচ দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম।
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবীর মধ্যে রয়েছে-
১। নিবাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান।
২। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরুণ।
৩। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪। পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।
৫। বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুস্তনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬। পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক। স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে।
 বক্তারা অবিলম্বে দাবীগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এবং বলেন, দাবীগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ