রাজবাড়ী জেলায় পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে আগামীকাল ২৭শে জুলাই সকাল ১০টায় রাজধানী ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত হবে।
পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞবৃন্দরা।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী পরিচালক ও সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ডঃ আইনুন নিশাত, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য, দ্যা নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উপদেষ্টা মনির হায়দার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ প্রফেসর আব্দুল হান্নান, মানারাত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ প্রফেসর মোঃ আব্দুর রব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি, বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও রাজশাহী সিরি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রমূখ।
সেমিনারের পদ্মা ব্যারেজ সম্পর্কে বিষয়ভিত্তিক উপস্থাপনা করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে বিষয় ভিত্তিক উপস্থাপনা করবেন প্রকৌশলী মোঃ শরীফুল ইমাম।
এছাড়াও নির্ধারিত আলোচক হিসেবে আলোচনা করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার(ওয়ারপো) সাবেক মহাপরিচালক প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
সেমিনারের অনুষ্ঠান সূচী ঃ সকাল ১০টায় রেজিস্ট্রেশন, সাড়ে ১০টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ ও স্বাগত ভাষণ, ১০টা ৩৫ মিনিটে বিষয় উপস্থাপন ঃ পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু নির্মাণের যৌক্তিকতা সম্পর্কিত তথ্য চিত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন। সকাল ১১টায় নির্ধারিত আলোচনা। সকাল ১১টা ২০মিনিটে উপস্থাপিত তথ্যচিত্রের উপর সম্মানিত অতিথিবৃন্দের আলোচনা, দুপুর ১টায় প্রশ্নোত্তর পর্ব, দুপুর ১টা ২০মিনিটে সুপারিশমালা প্রনয়ণ ও উপস্থাপন এবং দুপুর দেড়টায় সমাপনী।
উল্লেখ্য, পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে সম্প্রতি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সভাপতি করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে জাতীয় কমিটি গঠিত হয়েছে।



