ঢাকা শনিবার, ফেব্রুয়ারী ৭, ২০২৬
সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-১০ ০০:৫৩:৩৬

 গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ৯ই আগস্ট দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন, এসকে পাল সমীর, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, গ্লোবাল টিভির রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, আমার সংবাদের প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, বিজয় টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ আলী আল মামুন, সাংবাদিক সৈকত শতদলসহ পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
 বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।
 মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেট ঘুরে এসে প্রেসক্লাবের সামনে শেষ হয়।

 

লক্ষ্মীকোল হরিসভা মন্দিরে বিএনপির প্রার্থী খৈয়ম ঃ ধানের শীষে ভোট দেওয়ার আহবান
রাজবাড়ী-১ আসনের নূরুল ইসলামের হাতে দাঁড়িপাল্লা তুলে দিলেন জামায়াতের আমীর
রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার আত্মার  মাগফিরাত কামনায় দোয়া-আলোচনা সভা
সর্বশেষ সংবাদ