ঢাকা বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা র‌্যালী-সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৮-১০ ০০:৫৫:২৬

 “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ” এ প্রতিপাদ্যে রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। 
 গতকাল ৯ই আগস্ট সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর ত্রিপুরা আদিবাসী পল্লীতে এ উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচী।
 কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে সকালে অনুষ্ঠিত হয় র‌্যালী ও আলোচনা সভা।
 আদিবাসী নেতা অশোক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আদিবাসী নেতা বাদল চৌধুরী, কারিতাস বাংলাদেশের আইডিপিডিসি প্রকল্পের রাজবাড়ী সিডিও বার্থলোমিও গোমেজ, সিডিএ মিন্টু সাহা ও সুমন বাগদী প্রমুখ বক্তব্য রাখেন।
 আলোচনা সভায় বক্তারা শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবী জানান। সেই সঙ্গে দ্রুত আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার বাস্তবায়নের দাবী জানান।
 সভায় সভাপতিত্বের বক্তব্যে আদিবাসী নেতা অশোক কুমার রায় বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগরতলা থেকে পালিয়ে আমাদের ত্রিপুরা সম্প্রদায় রাজবাড়ীর বারবাকপুরে এসে বসবাস শুরু করে। নানা প্রতিকূলতা মোকাবিলা করে আমরা মূলধারার জীবনে মিশে গেছি। কিন্তু এখনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। সম্প্রতি আমাদের এক সম্প্রদায়ের সদস্য জমি বিক্রি করতে গেলে সাব-রেজিস্টার তার জমির রেজিস্ট্রি করেননি। কেন রেজিস্ট্রি হয়নি, তার সঠিক কারণও জানানো হয়নি। এটি সরাসরি অন্যায়, আমরা এর সমাধান চাই। আদিবাসীদের আইনি সুরক্ষা, জমির অধিকার, শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত করলেই তাদের জীবনমান উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি মর্যাদাপূর্ণ জীবন পাবে।
 তিনি বলেন, আদিবাসীদের সমাজে আলাদা হিসাবে দেখা হয়। এতে আদিবাসীদের মান ক্ষুন্ন হয়। তাই আদিবাসী জনসাধারণকে সমাজের মূলধারার সঙ্গে এক করার দাবী জানাই আমরা।
 আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও আইনি নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন।

 

জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে --তথ্য ও সম্প্রচার
রাজবাড়ী-২ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার॥২টি আসনে লড়বে ১২জন প্রার্থী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ