ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
দলের এমপিদের সীমাহীন লুটপাট শেখ হাসিনাও থামাতে পারেনি---নূর আহমদ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৮-১০ ০০:৫৭:১০

 রাজবাড়ীতে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের বিপ্লবী যোদ্ধা প্রয়াত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আরবান আলী আরমানের স্মরণে গতকাল ৯ই আগস্ট বেলা ১২টায় জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 শোক সভাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) কমরেড নূর আহমদ বকুল, বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাকির হোসেন, পাবনা জেলা ন্যাপের সভাপতি রেজাউল করিম মনি, নাগরিক কমিটির রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, পরিবারের পক্ষ থেকে কমরেড এর ভাই আব্দুল মান্নান মান্না, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত রায়, বাংলাদেশ  জাসদ জেলা সভাপতি স্বপন কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। শোক সভা সঞ্চালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমঃ অরুণ কুমার সরকার। 
 শোক সভাতে ওয়ার্কার্স পার্টির জেলা, উপজেলার কমরেড ও প্রয়াত কমরেড আরবান আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 প্রধান বক্তার বক্তব্যে কমরেড নূর আহমদ বকুল কমরেড আরবান আলীর স্মরণে বলেন, যারা মানুষের জন্য কাজ করে তাদের মৃত্যু হয় না। আরবান আলী ছিলেন সত্যিকার অর্থেই গণমানুষের নেতা। একজন নির্লোভ, নিরাহংকার মানুষ ছিলেন তিনি। দেশ, মানুষ ও সমাজের জন্য তিনি নীরবে কাজ করে গেছেন। তার অভাব কখনও পূরণ হওয়ার নয়।
 কমরেড নূর আহমদ বকুল আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি আর চলছে না। মানুষ বেকারের পর বেকার হয়ে যাচ্ছে। ছোট ছোট কোম্পানীগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনার ফ্যাসিবাদ আমরা দেখেছি। শেখ হাসিনার রাষ্ট্র শাসনে দূর্বলতা ছিল। তার দলের এমপিদের সীমাহীন লুটপাট শেখ হাসিনাও থামাতে পারেনি। তার এমপিরা জমিদার হয়ে গেলেন। বিশাল বিশাল সব প্রসাদ তৈরি করলেন। কিন্তু শেখ হাসিনার প্রতি মানুষের ভয়ও ছিল। 
 কমরেড নূর আহমদ বকুল আরো বলেন, আওয়ামী লীগের ওপর মানুষের ক্ষোভ ছিল। এমপিদের বাড়ী বানানোতে মানুষের চোখ টাটাতে পারে। তারা ব্যাংক লুট করেছে। 
 তিনি বলেন, এখন ব্যাগের মধ্যে খুন হওয়া মানুষ পাওয়া যাচ্ছে। যেমন করে সাংবাদিক খুন হচ্ছে, সাধারণ মানুষ খুন হচ্ছে, যেমন করে মায়েদের উলঙ্গ করে নিত্য করা হচ্ছে। নিশ্চই সভ্য মানুষ এগুলো সহ্য করতে পারে না।

 

রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা বিভাগীয় কমিশনারকে গোয়ালন্দে ফুলেল অভ্যর্থনা
সিংগা নিজাতপুরে বেগম খালেদা জিয়ার  রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ