রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই আগস্ট সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেল সুপার এনামুল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরীফুল ইসলাম, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সদর আলী, জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর মাহমুদ সুজন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, র্যাব-১০ এর প্রতিনিধি, জিআরপি থানার প্রতিনিধিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় সকল উপজেলা নির্বাহী অফিসার, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, রাজবাড়ী অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন আশহাব আল রাফিদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইমানুল করিম, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রণব কুমার দাস, বিজিবি প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারীদের সাথে পুলিশের সংশ্লিষ্টতা যেনো না থাকে সে বিষয়ে আমরা কাজ করছি। পুলিশের কোন কর্মকর্তাকে মাদকের সাথে সংশ্লিষ্টতা পেলে আমাকে জানাবেন। পুলিশ তার সকল কাজে সেবামূলক মনোভাব কাজ করবে। মাদক নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। জেলা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোন তথ্য পেলে আমাদের জানাবেন। চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের কোন আপোস নেই। অবৈধ দখলদার, আধিপত্য বিস্তারকারীর বিরুদ্ধে আমরা তৎপর রয়েছি। সামনে নির্বাচনে আধিপত্য বিস্তারকারীরা চেষ্টা করছে বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করে বিশৃঙ্খলা তৈরি করতে। সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল স্টেকহোল্ডারদেরর ভূমিকা রয়েছে। সকলের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা সম্ভব না। জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও জেলা পুলিশের তৎপরতায় সেগুলো বেশি দূর এগুতে পারেনি। গত আইন-শৃঙ্খলা মিটিংয়ে চাঁদাবাজীর বিষয়টি উঠে এসেছিল। পরে জেলা পুলিশ অভিযান চালিয়ে চাদাঁবাজী মামলার কয়েকজন আসামীকে গ্রেপ্তার করেছে। এজন্য জেলা পুলিশকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার থেকে ভালো রয়েছে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এজন্য তৃণমূল পর্যায় থেকে মানুষকে সচেতন করতে হবে।



