ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
জামতলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভাই বন্ধু একাদশ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৮-১৫ ১৬:১৬:২৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর জামতলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 ফাইনালে উজানচর জামতলা দুদুখান পাড়া চৌরাস্তার মোড় এলাকার ভাই বন্ধু একাদশ ৩-১ গোলে সাহা মাতব্বর পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
 গতকাল ১৫ই আগস্ট বিকেল ৫টায় উজানচর জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 জামতলা মেধা বিকাশ কোচিং সেন্টারের শিক্ষক রাকিবুল ইসলামের সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শমসের শেখ, মোঃ চুন্নু মীর মালত, জামতলা বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ নজরুল মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কুদরত মৃধা, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কাওসার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সাজ্জাদ হোসেন ও সুলতান মাহমুদ সবুজ।
 খেলায় অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, এলইডি মনিটর এবং মেডেল তুলে দেন। টুর্নামেন্টটি গত ২১শে জুলাই ৬টি দলের অংশগ্রহণে শুরু হয়।

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ