রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৬শে আগস্ট দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১বান্ডিল ঢেউটিন ও ঘর উত্তোলনের জন্য ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৪৭ বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ৪১ হাজার টাকার নগদ অর্থের চেক ক্ষতিগ্রস্তদের মধ্যে হস্তান্তর করা হয়।



