রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গজারিয়া বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের অভিযান চালিয়ে ৬৫টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা।
গতকাল ২রা সেপ্টেম্বর দুপুরে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গজারিয়া বিলে অভিযান চালিয়ে এসব চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক। এ সময় কালুখালী থানার এসআই ও পুলিশ ফোর্সসহ অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক বলেন, দেশীয় মাছ রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



