ঢাকা রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
কাল বৃহস্পতিবারের মধ্যে কবর নিচু না করলে শুক্রবার বাদ জুম্মা সমাবেশে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচী ঘোষণ
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৫-০৯-০২ ১৫:৩০:৩৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইমাম মাহদী দাবীকারী ভন্ড নুরুল হক ওরফে নুরাল নুরু পাগলের কবর ১২ ফুট উঁচু থেকে নিচে নামাতে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা। 
 তৌহিদী জনতার অভিযোগ, পবিত্র কাবা শরীফের আদলে তৈরি এ কবর ইসলামী শরীয়তের পরিপন্থী এবং এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে।
 নুরাল পাগলের আস্তানায় অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে গতকাল ২রা সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ মডেল মসজিদের হলরুমে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি।
 সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে কমিটির সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামানিক বলেন, গোয়ালন্দে দীর্ঘদিন যাবৎ তথাকথিত ইমাম মাহদী দাবীদার ভন্ড নুরালের আবির্ভাব হয়েছে। আশির দশক থেকে সে নিজেকে ইমাম মাহদী হিসেবে প্রচার করছে এবং ইসলাম ধর্মকে বিকৃতি করছে।
 তিনি বলেন, ভন্ড নুরাল আমাদের পবিত্র কলেমা পরিবর্তন করে লা-ইলাহা ইল্লাললাহু ইমাম মাহদী রাসুলুল্লাহ-কালেমা প্রচার করেছে; আযানের বাক্য পরিবর্তন করে সে নিজ প্রবর্তিত আযান প্রচার করেছে। সে আযানে বলত “আশহাদু আন্না ইমাম মেহেদী রাসুলুল্লাহ”; মহাগ্রন্থ আল-কুরআন কে সে বলত “ভোজ পাতা” এবং মহাগ্রন্থ আল-কুরআনকে সে অবমাননা করেছে; সে ইমাম মেহেদী দাবী করতো কিন্তু সে এবং তার অনুসারীরা নামাজ পড়ে না; তার দরবারে বিকৃত করে দরুদ পড়া হয়।
 তিনি আরো বলেন, ভন্ড নুরাল আশির দশকে নিজেকে ইমাম মাহদী দাবী করার পর আমরা আন্দোলনে নেমেছিলাম এবং তীব্র আন্দোলনের মুখে সে এলাকা ছাড়তে বাধ্য হয়। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন পর কিছু কূচক্রী মহল আর্থিক লেনদেনের মাধ্যমে তাকে পুনর্বাসিত করে। ব্যাপারটা আরো ঘনিভূত হয় তার মৃত্যুর পর। গত ২৩শে আগস্ট সে ইন্তেকাল করে। তার মৃত্যুর পূর্বেই সে কাবার আদলে ১২ ফুট উঁচু বেদী তৈরী করে। মৃত্যুর পর তাকে সেই বেদীর উপরে অর্থাৎ ১২ ফুটের উপরে কবর দেওয়া হয়েছে এবং পবিত্র কাবার রং এ রং করা হয়েছে এবং আমাদের ধারণা তাকে দক্ষিণে মাথা এবং উত্তর দিকে পা দিয়ে দাফন করা হয়েছে, যা শরীয়ত বিরোধী। এই সমস্ত ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানগণ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। উত্তেজনা প্রশমনের জন্য প্রশাসন আমাদের সাথে আলোচনায় বসে।
 তিনি বলেন, আলোচনায় প্রথমে তারা(নুরালের পরিবার) এক সপ্তাহ সময় নেয়। পরবর্তীতে আরো এক সপ্তাহ সময় নেয় আগামী বৃহস্পতিবার(৪ঠা সেপ্টেম্বর) পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় আমরা জানতে পেরেছি যে, এ ব্যাপারে কোনো অগ্রগতি হয় নাই। তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। আমরা দুই দিন আগে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দিয়েছি। কিন্তু কোন উত্তর পাইনি।
 লিখিত বক্তব্যে মোঃ জালাল উদ্দিন প্রামানিক বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে আরো জানাচ্ছি যে, তথাকথিত ভন্ড নুরালের বড় ছেলে নূর তাজ খ্রিস্ট ধর্মের প্রচার করতো। সরল ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষদের ধর্মান্তরিত করে যাচ্ছে। যা জাতীয় দৈনিকসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং ফরিদপুর, রাজবাড়ী ও গোয়ালন্দের প্রশাসন বিষয়টি অবগত রয়েছে। এসব বিষয় নিয়ে জনগণ বিক্ষুদ্ধ। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার তৌহিদী জনতার পাশাপাশি সারাদেশের তৌহিদী জনতা ফুঁসে উঠেছে। যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে ভন্ড নুরালের নিচু কবর সমান না করা হয় এবং অন্যান্য দাবী-দাওয়া পূরণ না করা হয়; তবে এর দায় দায়িত্ব কে নেবে? আমরা প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে চাই। তারা বৃহস্পতিবারের মধ্যেই এর সমাধান করবেন। না হলে আগামী শুক্রবার বাদ জুম্মা আমরা গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশ করবো। ঐ দিনই জেলার সবগুলো উপজেলাতেও জুম্মা নামাজের পর তারাও বিক্ষোভ মিছিল করবে। পরবর্তীতে আমরা মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচী পালন করবো।
 এ সময় রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি মোঃ ইলিয়াস মোল্লা, গোয়ালন্দ উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সদস্য সচিব মোঃ আইয়ুব আলী খান, সদস্য কে.এ মহিত হিরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল সরদার, মুফতি শামসুল হুদা, মুফতি আজম আহমাদ, আবু সাইদ মন্ডল ও মুফতি শামসুল হুদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন, পৃথিবীতে আপনারা কোনদিন শুনেছেন কবর দুই তলায় হয়, পৃথিবীতে যত নবী, সাহাবী, বুজুর্গ, সবার কবরই সাধারণ মাটিতে এবং নিচে। কারো কবর এই ১২ ফুট উপরে দেয়া হয়নি। একমাত্র এই ভন্ড নুরাল পাগলের কবরই ১২ ফুট উপরে। কিন্তু আরেকটি কাজ করেছেন ১২ ফুট উঁচু কবরটি কাবার আদলে এবং রঙ ও করেছেন কালো। ইতোপূর্বে আমরা বুঝতে পেরেছি সামনে উনারা হজ্ব করতে তাদের ভক্তদের বলবে এখানে তওয়াফ করতে। যে ব্যক্তি কালেমার মধ্যে বিকৃতি করতে পারে সে ব্যক্তি এটা করবেন না আমরা কেমনে বিশ্বাস করি। তাই ভন্ড নুরাল পাগলের কবর বৃহস্পতিবারের মধ্যে নিচে না করলে কঠোর কর্মসূচী দেয়া হবে।
 জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা বলেন, ইতোমধ্যেই রাজবাড়ী জেলার কালুখালী, পাংশা, বালিয়াকান্দিসহ সব থানায় এ ব্যাপারে বৈঠক হয়ে গেছে এবং সব থানায় ব্যাপক হারে আন্দোলন শুরু হয়ে যাবে। আগামী শুক্রবারেই রাজবাড়ীসহ আশপাশে থেকে বিক্ষোভ সমাবেশে তৌহিদী জনতা যোগ দিবে। এরপর শুরু হবে মার্চ ফর গোয়ালন্দ। চারিদিক থেকে শুধু ফোন আসছে আপনারা অর্ডার করুন আমরা আর ঠেকিয়ে রাখতে পারব না এবং আমাদের অজান্তেই কিছু ঘটে যেতে পারে এজন্য আমরা দায়ী থাকবো না। আমরা প্রশাসনকে বলছি আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি, আপনাদের পাশে থেকেছি। আপনাদের সাথে বসেছি, এরপরে তৌহিদী জনতা আপনাদের কথা শুনবে না। 
 তিনি আরো বলেন, ভন্ড নুরাল পাগলের বাড়ী থেকে আমাদের অনেক আলেম ওলামাদের হুমকি দেয়া হচ্ছে এবং মাজার রক্ষার্থে কোটি কোটি টাকা ব্যয় করবে। তাই আপনাদের বলছি বৃহস্পতিবারের মধ্যে সমাধান না করলে কঠোর কর্মসূচী দেয়া হবে। 
 উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী খান বলেন, আমরা কেউ ৩০ লক্ষ টাকার কাছে বিক্রি হবো না, ৩০ লক্ষ টাকা দিয়ে এই ভন্ড নুরাল পাগলের কবর রক্ষা করা যাবে না, হটাও ভন্ড নুরাল, বাঁচাও ইসলাম, এই গোয়ালন্দ, রাজবাড়ী, ফরিদপুর সারা বাংলাদেশে তৌহিদী জনতার দল। আমাদের নবী রাসূল নিয়ে কথা বলে এতো সাহস নুরু পাগল কোথায় পায়। স্পষ্ট বলে দিতে চাই আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি কবর ভাঙ্গা না হয়, আগামী শুক্রবার থেকে কেউ ঘরে বসে থাকবে না। ডিসি-এসপি প্রশাসন কেউ আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। নুরাল পাগলের কবর যদি না ভাঙ্গা হয়, ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে লাখ লাখ লোক শুয়ে পড়বে, কেউ বাড়ী ফিরে যাবে না, আমরা কেউ বাঁধা রক্ত চক্ষুকে উপেক্ষা করবো না, আর যারা টাকা খেয়েছেন তাদের পিছন দিয়ে রক্ত বের হবে।  
 উল্লেখ্য, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে ভন্ড নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়ীতে গড়ে তোলেন ভন্ডামীর দরবার শরীফ। আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদী দাবী করে আলোচনায় আসেন তিনি। ওই সময়ে তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়। পরবর্তীতে ১৯৯৩  সালের ২৩শে মার্চ জনরোষ এড়াতে তিনি মুচলেকা(অঙ্গীকার নামা) দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন। 
 গত ২৩শে আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভন্ড পীর নুরাল পাগল। পরে ওইদিনই সন্ধ্যায় এলাকাবাসীর অংশগ্রহণে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তার ভক্তানুরাগীদের অংশগ্রহণে দরবার শরীফের ভেতরে ইসলাম রিরোধী বিশেষ রীতি দ্বিতীয় জানাযা শেষে রাত ১০ টার দিকে তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয়। পবিত্র কাবা শরীফের আদলে তার কবরের রঙ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুঁসে উঠেছেন তৌহিদী জনতা। তৌহিদী জনতার আন্দোলনের ফলে এরই মধ্যে কবরের রঙ পরিবর্তন করা হলেও কবর নিচে নামায়নি নুরাল পাগলের পরিবার।

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদের নির্বাচনে মোস্তফা-লতিফ প্যানেল বিজয়ী
সর্বশেষ সংবাদ