রাজবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী করেছে পৌর বিএনপি।
গতকাল ৩রা সেপ্টেম্বর বিকেলে শহরের স্টেশন চত্বর থেকে দলীয় পতাকা হাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেলের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি বের করা হয়। র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি বাংলাদেশের প্রতিটি সংকটকালে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আধুনিক দেশে রুপ দেয়ার জন্য ১৯ দফা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করেছেন এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচী ঘোষণা করেছেন। এই ৩১ দফা কর্মসূচী দেশকে সংকট থেকে উত্তরণের রূপরেখা। এই কর্মসূচীই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই ৩১দফা বাস্তবায়ন করা হবে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হলো, দেশনায়ক তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা।
আনন্দ র্যালী ও সমাবেশে রাজবাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হামজা, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব বাবু, পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক উজ্জ্বল হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিন শিকদার, পৌর বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মোঃ সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক তানজিমা খাতুন, পৌর বিএনপির সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, সদস্য শহিদুল ইসলাম, মোঃ মিলন, মোঃ সেলিম, এডঃ মাসুদুর রহমান, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদের মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কোব্বাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমাছ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন খানসহ পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



