ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
গোয়ালন্দের রতœগর্ভা মাতা হালিমা বেগমের ইন্তেকাল
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৯-০৩ ১৬:০৩:৪৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের কছিমদ্দিন সরদার পাড়ার বাসিন্দা মরহুম কোরবান আলী ফকীরের সহধর্মিনী, মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোঃ নুরুজ্জামান ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর(অবঃ) ফকীর ফারুকুজ্জামানের রতœগর্ভা মা হালিমা বেগম(৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 গত ২রা সেপ্টেম্বর মাগরিবের নামাজের পর চট্রগ্রামে তার মেজ ছেলে মেজর(অবঃ) ফকীর ফারুকুজ্জামানের বাসায় অবস্থানকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 গতকাল ৩রা সেপ্টেম্বর জোহর নামাজের পর গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় ছমির মোল্লা ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 
 মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। 
 সংগ্রামী এই নারী সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে বিশেষ অবদান রাখায় ২০১৬ সালে গোয়ালন্দ উপজেলার রতœগর্ভা মায়ের সম্মানে ভূষিত করা হয়। 
 মরহুমার বড় ছেলে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোঃ নুরুজ্জামান তার মায়ের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

 

গোয়ালন্দে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ীর প্রচারণা কার্যক্রম উদ্বোধন
কালুখালীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
পাংশায় মাদ্রাসার পাশে মুরগির খামার অপসারণের দাবিতে মানববন্ধন পালন
সর্বশেষ সংবাদ