ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বর্ণাঢ্য র‌্যালি-সাংস্কৃতিক অনুষ্ঠান
  • আবুল হোসেন/মইনুল হক মৃধা
  • ২০২৫-০৯-০৩ ১৬:০৬:০৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৩রা সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
 গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন। 
 এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নঈম আনসারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রুস্তম আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি এডঃ এবিএম সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
 এর আগে সকালে গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।  
 দিবসটি উপলক্ষে গতকাল ৩রা সেপ্টেম্বর বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।
 উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির সদস্য এডভোকেট এবিএম সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু,  সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএম সবুর শাহীন, প্রবীণ বিএনপির নেতা মোঃ রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাবেক সহ-সভাপতি জাজিউর রহমান রাসেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ছরোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 
 জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। এ দেশের মানুষের ভালোবাসা ও দেশের উন্নয়নের প্রতীক ধানের শীষ মানুষের হৃদয়ের প্রতীক হয়ে আছে।

 

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশকে শিশু শ্রম মুক্ত করতে পদক্ষেপ নিয়েছে সরকার -----জেলা প্রশাসক
রাজবাড়ীতে ভিজিএফ চাল না পেয়ে অর্ধশত কার্ডধারী জেলের বিক্ষোভ
রাজবাড়ীতে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ