ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
কালুখালী জংশনে ২৫ সেপ্টেম্বর থেকে যাত্রাবিরতি করবে বেনাপোল এক্সপ্রেস
  • মোখলেছুর রহমান
  • ২০২৫-০৯-০৫ ১৫:১৭:১৩

ঢাকা-বেনাপোল রুটে চলাচলরত ৭৯৫/৭৯৬ আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে রাজবাড়ী জেলার কালুখালী জংশনে যাত্রাবিরতি করবে।
 গত ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের(পশ্চিম) পক্ষে সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 
 ট্রেনটি ঢাকা থেকে বুধবার ছাড়া প্রতিদিন রাত ১১ টা ৩০ মিনিটে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কালুখালী জংশনে রাত ২টা ২০ মিনিটে পৌছে রাত ২টা ২২ মিনিটে ছেড়ে যাবে। বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়ে  এসে কালুখালী জংশনে বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছাবে এবং ঢাকার উদ্দেশ্যে বিকেল ৫ টা ১২ মিনিটে ছেড়ে যাবে। কালুখালী থেকে ঢাকা আন্তঃনগর শোভন চেয়ারের ভাড়া ৩৬৫ টাকা। 
 কালুখালীসহ আশপাশের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবীতে কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি করায় রেলপথ মন্ত্রণালয়কে ধন্যবাদ এবং এই স্টপেজের জন্য যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলাবাসী।

 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ