ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে জুলাই যোদ্ধা শহীদ সাগর আহম্মেদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গতকাল ১০ই সেপ্টেম্বর বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন তারা। এ সময় দোয়া ও মোনাজাত করেন জেলা মাদ্রাসা সম্পাদক আব্দুর রশিদ মোল্লা।
কবর জিয়ারত শেষে শহীদ সাগর আহম্মেদের পিতার সাথে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা আবু তাহের এম তানভীর ও জেলা সেক্রেটারী হাসান মাহমুদ।
এ সময় ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



