ঢাকা শুক্রবার, মার্চ ৬, ২০২৬
রাজবাড়ীতে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে আলোচনা সভা
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৯-১২ ১৬:১০:২৪

 ‘নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তজার্তিক সিডও দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১২ই সেপ্টেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
 বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনির সঞ্চালনায় বাংলাদেশ মহিলা পরিষদের আন্তজার্তিক সম্পাদক দেবাহুতী চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম শফি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য ফকির শাহাদাত হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
 এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টানো মারিও রেখা।
 আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ১৯৮৪ সালে কয়েকটি ধারা সংরক্ষণ রেখে সিডও সনদে স্বাক্ষর করে। তখন থেকে বাংলাদেশ মহিলা পরিষদ এ বিষয়ে কাজ করছে। সিডও সনদ নারীর মৌলিক আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সেখানে নারীর প্রতি বৈষম্য বিলোপের সামগ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন রাষ্ট্রের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক এবং সাংস্কৃতিক পরিবেশ।
 বক্তারা আরও বলেন, সিডও সনদের মুল কথা হলো নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করার পদক্ষেপ গ্রহণ। তাছাড়া উন্নয়ন কর্মকান্ডে নারী যুগ যুগ ধরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তা যথাযথ স্বীকৃতি পাওয়া। বলা যায় মানুষের এই সনদের মূল উদ্দেশ্য। আমরা মানবাধিকার সংরক্ষণের কথা বলি বা গণতন্ত্র প্রতিষ্ঠার কথাই বলি না কেন সব দিক দিয়েই সিডও সনদের গুরুত্ব সবচেয়ে বেশী। কারণ বিশ্বব্যাপী নারীর অবস্থান এখনো প্রান্তিক পর্যায়ে এবং আমাদের সমাজের নারীরা প্রতিটি মুহুর্ত অতিক্রম করছে এক দূর্বিসহ অবস্থায়। সিডও সনদে পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করবে নারীর ক্ষমতায়ন। তাই নারীর মানবাধিকার আন্দোলনে শক্তিশালী হাতিয়ার সিডও সনদের ধারা ২ এবং ১৬-১ (গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার করার জোর দাবী জানাই।

 

দৌলতদিয়ার মাদকের আস্তানা পোড়াভিটা উচ্ছেদের জন্য সরেজমিনে প্রতিনিধি দল
মোবাইল কোর্টে রাজবাড়ী শহরের রেলগেটের ফলের দোকানীকে জরিমানা
 ছাত্রদল নেতা রোমানের উদ্যোগে রাজবাড়ী পুলিশ লাইনের সামনে ময়লার ভাগাড় অপসারণ
সর্বশেষ সংবাদ