ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি আব্দুল্লাহ আল মামুন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-১২ ১৬:১২:৫৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে পদায়ন করা হয়েছে।
 আর গোয়ালন্দ ঘাট থানার বিদায়ী ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক(ক্রাইম) পদে বদলি করা হয়েছে।
 গতকাল ১২ই সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। 
 ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১২ই সেপ্টেম্বর রাজবাড়ী পুলিশ সুপারের এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে মোহাম্মদ রাকিবুল ইসলামকে পদায়ন করা হয়েছিল। ১বছর পর একই তারিখে(১২ই সেপ্টেম্বর-২০২৫) তাকে বদলি করা হয়। 
 এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, দাপ্তরিক কাজের প্রয়োজনেই গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। এটা প্রত্যাহার নয়।
 উল্লেখ্য, গত ৫ই সেপ্টেম্বর জুম্মার নামাজের পর ঈমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে তৌহিদী জনতা গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা-ভাংচুর ও আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের ওপর হামলা, পুলিশের ২টি গাড়ি করে। হামলাকারীরা নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে নিয়ে মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনাটি টক অব দ্যা ওয়ার্ল্ডে পরিণত হয়। 
 এ ঘটনার ১সপ্তাহ পর গতকাল ১২ই সেপ্টেম্বর ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হলো। 

 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ