ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
বালিয়াকান্দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৯-১৮ ০৩:৩৩:৫১

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা গতকাল ১৭ই সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারুক হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য অফিসার তানভীর আহমেদ, সমাজসেবা অফিসার ওয়াসীম আকরাম, আনসার ও ভিডিপি অফিসার হোসনে আরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপধ্যায়, সাধারন সম্পাদক হরোসিত ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক সুজয় কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। 
 বালিয়াকান্দি উপজেলার ১৫০টি মন্দিরে সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলোর ব্যাবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
 এ সময় পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দিরের দূর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দ ঘাট থানার শতগজের  মধ্যে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
বালিয়াকান্দিতে ৪দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণের সমাপনী
বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে পটুয়াখালীর জুয়েল অতিক্রম করলো গোয়ালন্দ
সর্বশেষ সংবাদ