রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভায় কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১৯ শে সেপ্টেম্বর বিকেলে দেবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে অম্বলপুর এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
দেবগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়ার সঞ্চালনায় কর্মী সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক হেলাল খান, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ ফেরদৌস দেওয়ান, মোঃ সুমন মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ওহেদ আলী মিয়া, পরিবহন শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদ মোল্লা ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল ইসলাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মী সভা শেষে দেবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিরাজুল ইসলাম মোল্লাকে সভাপতি, টিটু মোল্লাকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে রুবেল মোল্লার নাম ঘোষণা করেন জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল।



