ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
গোয়ালন্দে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা জামায়াতের আমীর নূরুল ইসলাম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-০১ ১৪:৫৮:২৬

 বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমীর ও জামায়াতে ইসলামীর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ নুরুল ইসলাম গতকাল ১লা অক্টোবর বিকেল থেকে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন।
 এ সময় জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর গোয়ালন্দ পৌর শাখার আমীর মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক আইয়ুব আলী খান, জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও দৌলতদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবু সাঈদ সোহাগসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 পৌরসভার ৫নং ওয়ার্ডের বালক সমিতির মন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি সুশীল কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 এডঃ নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার রয়েছে। 
 তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির আমীর বলেছেন এ দেশে মসজিদ পাহারা দিতে হয় না তাহলে মন্দির কেনো পাহারা দিতে হবে। সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ ধারণা বদলে দিতে হবে। 

 

উপজেলার সকল সরকারী দপ্তরের কাজ থাকবে দৃশ্যমান ও জবাবদিহিতামূলক---অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের কঠোর হুশিয়ারী
বাংলাদেশের অর্থনীতি একটা ধ্বংসাবশেষের মধ্যে আছে ---অর্থ উপদেষ্টা ড. তিতুমীর
সর্বশেষ সংবাদ