ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-১০-০৪ ০৪:১৬:১৬

প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি, ইউএসএ ইনক-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গত ২৮শে সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে। 
 সারা বিশ্বে বসবাসকারী প্রায় দেড় কোটি প্রবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ২০২৩ সালের ২৩শে ফেব্রæয়ারী প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনক কাজ শুরু করে। এরপর দীর্ঘপথ পাড়ি দিয়ে গত ২৮শে সেপ্টেম্বর-২০২৫ নিউইয়র্কের জ্যামাইকার ফাল্গুনী রেস্টুরেন্টে এডভোকেট মাহাবুবার রহমান বকুলকে সভাপতি এবং মোঃ রাকিবুজ্জামান খান তনুকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
 কার্যকরী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন ঃ সহ-সভাপতি অধ্যাপক শাহাদত হাসান, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মাদ আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ মোহাব্বত আলী আকন্দ, সহ-সভাপতি এডঃ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি এডঃ কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম, এডঃ শাহ আলী পিন্টু, মোঃ মমিনুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ এডঃ সামিউল করিম আলমগীর, সহ-কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম মুছা, সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এডঃ তাহমিনা সুইটি, প্রচার সম্পাদক এডঃ কোবরাতুন্নেছা, কার্যকরী সদস্য মোঃ নাসির উদ্দিন, মোঃ আব্দুল বাকী, মোঃ আলাল উদ্দিন, এডঃ এ কে শাহ জালাল টগর, মোঃ শহিদুল ইসলাম, শাহ মোস্তফা কামাল, এ কে এম রেজাউল কবীর ও খন্দকার মিজানুর রহমান।
 সংগঠনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনকল্পে এডঃ মাহাবুবার রহমান বকুলের সভাপতিত্বে এবং মোঃ রাকিবুজ্জামান খান তনুর সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। উপস্থিত সকলে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। 
 নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির পক্ষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শীঘ্রই নতুন কমিটির শপথ এবং বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানান। 
 

কাতারের দোহায় আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান
নিউইয়র্কে জমকালো আয়োজনে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন
 প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইনকের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ