ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
বালিয়াকান্দিতে এনডিএম’র আয়োজনে নাগরিকদের নিয়ে মুক্ত সংলাপ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-১৯ ১৬:০৮:১৩

...রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে রাজবাড়ী-২ আসনের জনগনের সমস্যা এবং সম্ভাবনা জানতে নাগরিক সমাজ এবং রাজনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৪ই অক্টোবর বিকালে জাতীয়তাবাদী গণতান্তিক আন্দোলন(এনডিএম) বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।
 প্রধান অতিথি হিসেবে মুক্ত সংলাপে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জাতীয়তাবাদী গণতান্তিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন বক্তব্য রাখেন।
 হাবিবুর রহমান সিকদারের সভাপতিত্বে মুক্ত সংলাপে অন্যান্যদের মধ্যে কালুখালী উপজেলা জাতীয়তাবাদী গণতান্তিক আন্দোলন (এনডিএম)-এর সমন্বয়ক মোঃ ইছাহাক হোসেন, বালিয়াকান্দি সমন্বয়ক সাবু মিয়া, মাসুদ রানা জুয়েল ও জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি এস এম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। 

 

গোয়ালন্দ ঘাট থানার শতগজের  মধ্যে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
বালিয়াকান্দিতে ৪দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণের সমাপনী
বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে পটুয়াখালীর জুয়েল অতিক্রম করলো গোয়ালন্দ
সর্বশেষ সংবাদ