ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
রাজবাড়ীতে আনসারের মৌলিক প্রশিক্ষণের ৩য় ধাপের সমাপনী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-১৯ ১৬:২৭:৩৩

রাজবাড়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১৪ দিন মেয়াদী উপজেলা আনসার প্রশিক্ষণ-৩য় ধাপের সমাপনী গতকাল ১৮ই অক্টোবর সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশিক্ষক হাবিবা খাতুন তারা।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের কথা বলেন। তাছাড়া সমাজ থেকে বাল্য বিবাহ, বহুবিবাহ, মাদকের মতো ধ্বংসাতœক ব্যাধি দূরীকরণসহ আর্থ সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের অবদান রাখার কথা বলেন।
 তিনি সামাজিক অবক্ষয় রোধসহ নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক বিভিন্ন বিষয়াদি তার বক্তব্যে তুলে ধরেন। 
 পরিশেষে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমাজের প্রতি দায়িত্ব, সর্বোপরি রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দেশ ও জাতি গঠনে নিজ নিজ কর্তব্য পালনের আহবান জানান।
 অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রশিক্ষণে অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম ৩জনের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন এবং প্রশিক্ষনার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

 

গোয়ালন্দ ঘাট থানার শতগজের  মধ্যে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
বালিয়াকান্দিতে ৪দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণের সমাপনী
বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে পটুয়াখালীর জুয়েল অতিক্রম করলো গোয়ালন্দ
সর্বশেষ সংবাদ