রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘি কমলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় আসাদ শেখ(২২) নামের এক মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আসাদ শেখ নারুয়া ইউনিয়নের ছোট ঘি কমলা গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। এ সময় মাদকসেবী আসাদকে ১মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
জানা গেছে, গতকাল ২৭শে অক্টোবর ভোরে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মাদকসেবী আসাদ শেখকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করে রাজবাড়ী কারাগারে প্রেরন করে।



