ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-০৮ ১৪:১৫:৩৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দে আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা গতকাল ৮ই নভেম্বর উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। 
 খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 ভাই ভাই ফুটবল একাডেমির আয়োজনে উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, মোঃ আকমল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ আয়ুবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডঃ নেকবার হোসেন মনি, মুরাদ আল রেজা ও পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল প্রমুখ।  
 অনুষ্ঠানে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সন্তান। আরাফাত রহমান কোকো শেখা হাসিনার সরকারের নির্যাতনে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার স্মরনে আজকের ফুটবল খেলা। আশা করি আয়োজক কমিটি প্রতি বছর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার আয়োজন করবে। 
 ফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমি বনাম এফসি বারী ফরিদপুর দল অংশগ্রহণ করে। গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমি ৩-০ গোলে এফসি বারী ফরিদপুর দলকে হারিয়ে গোয়লন্দ উপজেলা ফুটবল একাডেমি বিজয়ী হয়।

 

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ