রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ন বিএনপির নেতা জালাল শেখ গত ৮ই নভেম্বর রাত ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জালাল শেখ মূলঘর ইউপির বিলনয়াবাদ গ্রামের বাসিন্দা। তিনি মূলঘর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও মূলঘর ইউনিয়ন বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গতকাল ৯ই নভেম্বর দুপুরে মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ জামে মসজিদ প্রাঙ্গণে জালাল শেখের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রয়াত জালাল শেখ ছিলেন সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বহুদিনের আন্তরিক সহচার ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে গেছেন।



