ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
গান গেয়ে প্রতিবাদ করলো প্রাথমিকের সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-০৯ ১৫:৩২:৫৮

‘সংগীত শিক্ষা অপরাধ নয়, এটি আমাদের শিশুর মৌলিক অধিকার’ শ্লোগানে রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে সাংস্কৃতিক আবহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৯ই নভেম্বর দুপুরে রাজবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও ঐত্যিবাহী আজাদী ময়দানে রাজবাড়ী জেলার সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
 সাংস্কৃতিক সংগঠক রেজওয়ান হোসেনের সমন্বয়ে সমাবেশে বক্তব্য দেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোহেল ভেঁড়ো, বাংলাদেশ বেতার শিল্পী ও সাংস্কৃতিক কর্মী নাজমুল হক সাবু ও কলেজ শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক, সংগীতশিল্পী ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং শিশুর মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের মৌলিক উপাদান। সংগীত শেখায় অনুভব করা, সহানুভূতি গড়ে তোলা, আর শারীরিক শিক্ষা শেখায় শৃঙ্খলা, শক্তি ও আত্মনিয়ন্ত্রণ। এই দুটি বিষয় বাদ দিলে শিশুর বিকাশ অসম্পূর্ণ থেকে যায়। এই আন্দোলন কোনো একক গোষ্ঠীর নয় বরং এই আন্দোলনটি প্রতিটি শিশুর, প্রতিটি অভিভাবকের, প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন। এ সময় সকলের স্বার্থের এ আন্দোলনে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ