আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করে তা জমা দিয়েছেন রাজবাড়ীর এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের আব্দুল লতিফ ও ফরিদা বেগম এর ছেলে। সে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজে স্নাতক সম্পূর্ণ করেছে। মামুন রাজবাড়ী জেলার এনসিপির সংগঠক। সে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) রাজবাড়ী জেলা কাউন্সিলর।
জানা গেছে, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন গত ৭ই নভেম্বরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। গতকাল ৯ই নভেম্বর তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে মনোনয়ন ফর্ম জমা দেন।



