রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের প্রতিনিধি দেবব্রত সরকার, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ও সদর আর্মি ক্যাম্পের মেজর আহাদুজ্জামান শুভ বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসেন সোহরাওয়ার্দী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী তুষার আহমেদ, জেল সুপার এনামুল কবির, গ্রাম আদালত ৩য় পর্যায়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, র্যাব-১০ এর পরিদর্শক(ডিএডি) সুজিৎ, রেলওয়ে থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন ও ছাত্র প্রতিনিধি সাঈদুজ্জামান সাকিব প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র(এনএসআই) এর যুগ্ম পরিচালক এবিএম ফারুক, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট জুয়েল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি কে এ সবুর শাহীন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি এডঃ মোঃ আব্দুর রাজ্জাক-২ ও সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যন্য সদস্য ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন,আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা রয়েছে। কিন্তু জেলা পুলিশ সেটা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। এ সময় সহকারী পুলিশ দেবব্রত সরকার জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সামনে নির্বাচন, তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ যারা যেখানে যে অবস্থায় আছেন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের যে প্রত্যাশিত ভূমিকা সেটা আপনারা পালন করবেন। আইন-শৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে আপনাদের অবজারভেশনে রাখবেন। আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কোন ঘটনা ঘটার প্রাথমিক অবস্থায় আমরা যদি বিষয়টি নিয়ে কাজ করি, সমাধান করে ফেলি তাহলে ছোট ঘটনাটি বড় আকার ধারণ করবে না। নির্বাচন না হওয়া পর্যন্ত এবং একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা ধরেই নিতে পারি পরিস্থিতি ভালো থাকবে না। এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে এবং বিশেষ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে, ইউএনও’রা রয়েছে সবার প্রতি আমার অনুরোধ থাকবে আজকে পোস্টিং হলে কালকে যাওয়ার প্রস্তুতি নিতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা রয়েছি ভালোবেসে আমরা এ জেলার জন্য কাজ করবো। এ সময় জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমূন্নত রাখার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা কমিটির মিটিং শেষে অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।



