বাদ্যযন্ত্র বাজিয়ে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি।
গতকাল ১২ই নভেম্বর সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কুষ্টিয়া অঞ্চলের রিজিওনাল হেড মুহাম্মদ তারেক সালাউদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এখন দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে। এই ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালির মাধ্যমে আরও বেশি মানুষ ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা পাবে এবং ভবিষ্যতে এই সেবার প্রতি আগ্রহী হবে।”
উদ্বোধনের পরপরই সুসজ্জিত ট্রাকে থাকা ব্যান্ড পার্টি বাদ্যযন্ত্র বাজিয়ে ও মাইকিংয়ের মাধ্যমে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সেবা ও সুবিধা প্রচার শুরু করে। পাশাপাশি সাধারণ মানুষের হাতে বিতরণ করা হয় লিফলেট।
সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মসূচি কালুখালী উপজেলার রতনদিয়া বাজার, বাংলাদেশ হাট, সোনাপুর বাজার, মদাপুর বাজার, গান্ধিমারা ও রায়নগর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাকিব প্রিন্টার্স প্রেস অ্যান্ড স্টেশনারি ও ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং কালুখালী ব্রাঞ্চের ম্যানেজার এস. এম রাকিব, এছাড়াও উপস্থিত ছিলেন কালুখালী উপজেলায় কর্মরত ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



