রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও গণসংযোগ গত ১১ই নভেম্বর রাতে চন্দনী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারী আলীমুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট রঞ্জু বিশ্বাস ও চন্দনী ইউনিয়ন সভাপতি জিহাদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশের আগে ওই দিন বিকেলে চন্দনী ইউনিয়নের তালতলা বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী-১ আসন মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ নুরুল ইসলাম। এ সময় তিনি ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।



