গত ১১ই নভেম্বর রাতে প্রকাশিত ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা)-তে বাংলা বিষয়ে ৬ষ্ঠ মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছে রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা হৃদয় পাল(২৮)।
হৃদয় পাল রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের বিষ্ণু পাল ও লক্ষী পাল দম্পতির ছেলে। হৃদয় পালের বাবা একজন প্রতিমা শিল্পী ও মা গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে হৃদয় পাল বড়। ছোট ভাই অন্তর পাল স্কয়ার কোম্পানিতে চাকুরী করে।
জানা গেছে, হৃদয় পাল বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজ থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে রাজবাড়ী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৪২ পেয়ে উত্তীর্ণ হয়।এরপর কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনে বাংলা বিভাগে ভর্তি হয়। সেখান থেকে ৩.৪১ সিজিপিএ পেয়ে স্নাতক শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়। মাস্টার্সে কৃতিত্বের সাথে ৩.৩৯ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হয়। এরপর থেকেই সে বিসিএস এর প্রস্তুতি নিতে থাকে। সে ৪৬তম বিসিএস এর প্রিলিতে পাস করে লিখিত দিয়েছি এবং ৪৭তম বিসিএস এ লিখিত পরীক্ষা দিবে। সে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ৬ষ্ঠ মেধাক্রমে সুপারিশ প্রাপ্ত হয়েছে।
৪৯তম বিসিএস(সাধারণ শিক্ষা) বাংলা বিষয়ে ৬ষ্ঠ মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হৃদয় পাল বলেন, এইচএসসিতে ভর্তি হওয়ার দিনে ভুল বসত এক শিক্ষককে ভাই বলে সম্বোধন করেছিলাম। সে আমাকে তখন ধমক দিয়েছিলো বিষয়টি আমার কাছে খুব খারাপ লেগেছিল। বিষয়টি তখন আমাকে খুব আঘাত করে। এরপর আরেকদিন কলেজের গণিত শিক্ষকের কাছে আমার স্বাস্থ্য অধিদপ্তরের একটি চাকরীর পরীক্ষার জন্য ভাইভা কাগজপত্র সত্যায়িত করাতে গিয়েছিলাম। কিন্তু তখন স্যার ব্যস্ততা দেখিয়ে আমাকে অপেক্ষা করতে বলে। আমি সেদিন দীর্ঘক্ষন অপেক্ষা করেছিলাম। কিন্তু স্যার আমাকে সত্যায়িত করে দেইনি। পরে কলেজের অন্য এক ম্যাডামকে দিয়ে সত্যায়িত করেছিলাম। সেদিন ওই ম্যাডাম আমাকে বলেছিল তুমি অনেক বড় কিছু করবে না হলে এই সত্যায়িত করার মর্যাদা থাকবে না। এই দুইটি ঘটনা আমাকে অনেক হিট করেছিলো। সেদিন থেকেই ঠিক করেছিলাম আমিও একদিন বিসিএস ক্যাডার হয়ে শিক্ষক হবো। সৃষ্টিকর্তা আমার স্বপ্ন পূরণ করেছে। আমার অধ্যবসায়, ধৈর্য আর পরিশ্রমের ফল স্বরূপ আমি আজ এই পর্যায়ে এসেছি।
তিনি আরও বলেন, আসলে আমার এই অর্জনের পিছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা-মায়ের। আমার স্বপ্ন ছিলো শিক্ষক হওয়া। বাবা-মায়ের স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হবো। দুটো স্বপ্ন একসাথে পূরণ হলো। আমার ছোট ভাই আমার আগে চাকরি পায়। আমাকে মানসিকভাবে ও আর্থিকভাবে দুইভাবেই সাহায্য করেছে সে। খুব ভালো লাগছে সর্বোপরি। আমার বাবা-মা, শিক্ষক ও সহপাঠিসহ সকলের কাছে আমি কৃতজ্ঞ।



