ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
জরাজীর্ণ বরাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র মাদকের আখড়ায় পরিণত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১২ ১৪:৪৪:৫৭

 রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী বরাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এখন মাদক সেবনের আখড়ায় পরিনত হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। 
 ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশায় দুর্ভোগে পড়েছে দুই উপজেলাবাসী। জরাজীর্ণ ভবন, খসে পড়ছে ভবনের ছাদের পলেস্তারা, বেরিয়ে পড়েছে রড। দরজা, জানালা, ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ফ্যান, লাইট গুলো চুরি হয়ে গেছে। ঔষধ ও জনবল সংকটসহ নানা সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। মাসে একদিন শিশুদের টিকাদান ও সপ্তাহে বৃহস্পতিবার চলে রোগীদের চিকিৎসা সেবা। 
 জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকারের আমলে ১৯৮১ সালে এক একর  জমি গোয়ালন্দ উপজেলার বাসিন্দা চৌধুরী পরিবার এই স্বাস্থ্য কেন্দ্রের নামে জমি ওয়াকফ করে দেয়। ওয়াকফ করা সেই জমিতে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে  স্বাস্থ্যকেন্দ্র ও দুই ইউনিটের পৃথক স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয়। স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভবনটি সংস্কার করা হয়নি। বর্তমানে দরজা-জানালা ভেঙে ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের ছাদের ওপর পরগাছাসহ অন্যান্য গাছ গজিয়েছে মাঠের মধ্যে আগাছায় ভরে ভরে গেছে।  
 এছাড়াও ভবনের ছাদ ও দেওয়ালে ফাটল সৃষ্টি হওয়ায় অল্প বৃষ্টি হলেই ভেতরে পানি ঢুকে নষ্ট হচ্ছে আসবাবপত্র। অনেক কক্ষে নেই দরজা-জানালা, কয়েকটিতে থাকলেও তা নড়বড়ে। ভবনটি দ্রুত সংস্কার বা নতুনভাবে নির্মাণ করে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সেবা প্রদানের দাবি জানান এলাকাবাসী।
 এটি অনেক পুরোনো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বিশেষ করে এই স্বাস্থ্য কেন্দ্রে গোয়ালন্দ ও রাজবাড়ী সদর এ দুইটি  উপজেলার এবং  চর অঞ্চলে  বহু রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসে।
 গোপালবাড়ি এলাকার মোমতাজ বেগম(৫০) বলেন, শরীরে চুলকানি হয়েছে ঔষধ নেওয়ার জন্য ৪দিন এসেছি এসে কোন চিকিৎসক পাই না। এসে ঘুরে যাই। 
 বরাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী ফাতেমা জিন্না বলেন, সপ্তাহে একদিন ভিজিটর চিকিৎসক আসে তখন রোগী দেখা হয়। এ ছাড়া বাকি সময় স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকে। সপ্তাহে প্রায় দুই শতাধিক রোগি চিকিৎসা পত্র দেওয়া হয়। এখন রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। 
 জমিদাতা পরিবারের সদস্য মোঃ খাদেম আলী চৌধুরী বলেন, আমাদের বাবা ও চাচারা এই তিন বিঘা জমি স্বাস্থ্য কেন্দ্রের নামে দান করে দিয়েছে। এখানে এক সময় চিকিৎসা সেবা দেওয়া হতো। নিয়মিত চিকিৎসক বসতো। তাদের আবাসিক ব্যবস্থা ছিলো। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রটি অযন্তে-অবহেলায় নষ্ট হয়ে গেছে। এটা সরকারের উদাসীনতার কারণে হয়ে বলে তিনি।
 তিনি আরো বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রটি এখন মাদক সেবন কেন্দ্রে পরিনত হয়েছে। রাত দিন এখানে বিভিন্ন অপকর্ম হয়ে থাকে। সরকারের নিকট আমাদের আকুল আবেদন দ্রত সময়ে চিকিৎসা সেবা কেন্দ্রটি মেরামত করে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা চালু করা হবে।  
 রাজবাড়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রহমত আলী বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি নেদারল্যান্ড সরকারের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। তাদের প্রকল্প শেষ হয়ে যাওয়ার চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। সিভিল সার্জন অফিসের মাধ্যমে সরকারের নিকট স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় সচল করা জন্য লিখিতভাবে একাধিকবার পত্র দেওয়া হয়েছে। 

 

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ