ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-১১-১২ ১৪:৪৫:৪৬

বাংলা সাহিত্যের রেঁনেসা ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের আজ ১৭৮তম জন্মবার্ষিকী। ১৮৪৭ সালের ১৩ই নভেম্বর কুষ্টিয়ার কুমারখালীর গৌর নদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তাঁর বাবার নাম সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মায়ের নাম দৌলতন নেছা। 
 ১৯১১ সালের ১৯শে ডিসেম্বর তিনি মৃত্যবরণ করলে তাকে রাজবাড়ী জেলার বালিযাকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে সমাহিত করা হয়।
 মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী ঘিরে বাংলা একাডেমি, প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো মীরের সমাধিস্থল বালিয়াকান্দি উপজেলার নবাবপুরের পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
 বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা ১১টায় সেমিনার অনুষ্ঠিত হবে।
 সেমিনারে সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সচিব(উপসচিব) ড. মোঃ সেলিম রেজা। 
 স্বাগত বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং প্রবন্ধকার হিসেবে থাকবেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বাংলা একাডেমির পরিচালক ড. সরকার আমীন ও সমীর কুমার সরকার, এছাড়াও আলোচক হিসেবে স্থানীয় কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় সামাজিক সংগঠনের সভাপতিমন্ডলী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ