ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
রাজবাড়ীতে ১মাসে ২লক্ষ ৬৮ হাজার শিশুকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-১২ ১৪:৪৬:৩৪

রাজবাড়ীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে জেলা পর্যায়ের সমন্বয় সভা গতকাল ১২ই নভেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সমন্বয় সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ও পুলিশ সুপারের প্রতিনিধি সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বক্তব্য রাখেন।
 টাইফয়েড টিকাদান ২০২৫ কর্মসূচি সম্পর্কে জেলায় সাফল্য নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহেল শেখ।
 এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকারেমা মানজুরা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুন, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 জানা গেছে, গত ১২ই অক্টোবর টাইফয়েড ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হয়। স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিলো ২ লাখ ১২ হাজার ৫৮৪ জনের। গত ১১ই নভেম্বর পর্যন্ত ১মাসে দেওয়া হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯২৯ জনকে। এছাড়াও কমিউনিটিতে টার্গেট ছিলো ৮৬ হাজার ২৬৮ জনের। গত ১১ই নভেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে ৮৫ হাজার ৩৩৫ জনকে। মাসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হয়।

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ