ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
জমে উঠেছে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন॥৩টি পদে প্রার্থী-২৭
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-১৫ ১৪:২৩:১১

আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন।
 এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা শুরু করেছে প্রচারণা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নির্বাচনী আমোজ দেখা দিয়েছে ভোটারদের মাঝে। ইতিমধ্যেই প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিয়েছেন।
 প্রার্থীরা বেশ জোড়ে সরেই তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করে কেউ কেউ ভোট চাচ্ছেন। আবার কেউ তাদের নির্বাচনী লিফলেট ফেসবুকে পোস্ট করে ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে গতকাল ১৫ই নভেম্বর নির্বাচন কমিশন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। 
 এই তালিকায় দেখা যায়, ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সেক্রেটারী পদে ৬জন ও সদস্য পদে ১৮ জন প্রার্থী রয়েছে।
 ভাইস চেয়ারম্যান পদে  আব্দুল ওহাব, এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 অপরদিকে সেক্রেটারী পদে কাজী আব্দুল কুদ্দুস বাবু, মোঃ এজাজ আহম্মেদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম গাজী, মোঃ নাসির উদ্দিন ও মোঃ হালিম তালুকদার ওরফে জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 এছাড়াও সদস্য পদে একমাত্র নারী আঞ্জুমান আরা বেগম, আনিসুর রহমান আনিস, আবুল খায়ের মুহাম্মদ আজাদ, আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল উল্লাহ, উমর ফারুক, এস এম আসাদুজ্জামান বাচ্চু, কাজী আরাফাত হাছান, মেহেদী হাসান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোঃ নাসির মিয়া, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ মোজাম্মেল হক, মোঃ মনিরুজ্জামান সোহেল, মোঃ রুবায়েত হোসেন, মোঃ শরিফুল ইসলাম(রুমী) ও মোঃ হাবিব শেখ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 জানা গেছে, প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ আজ ১৬ই নভেম্বর, প্রার্থী তালিকার আপত্তি নিষ্পত্তি ১৭ই নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৮ই নভেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ১৯শে নভেম্বর। আগামী ২৯শে নভেম্বর ভোট গ্রহণ। স্থান-রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে গণনার পর ফলাফল প্রকাশ করা হবে। এবার রেড ক্রিসেন্টের নির্বাচনে ভোট দিবেন ১ হাজার ১৪৬ জন আজীবন সদস্য।
 রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ তবিবুর রহমান বলেন, আজ আমরা প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছি। আগামী ১৯শে নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ২৯শে নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে এবার রেডক্রিসেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেছেন।

 

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ