ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে--আমীর খসরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১৫ ১৪:২৪:২৮

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সচিবদের দায়িত্ব কমিয়ে আনা হবে। পলিসি মেকিং করা সচিবদের কাজ নয়। রাজনীতিবিদরা পলিসি মেকিং করবেন এবং সচিব বা সরকারী কর্মকর্তাদের কাজ তার বাস্তবায়ন করা। 
 তিনি বলেন, তবে এ বাস্তবায়নের জন্য আনলিমিটেড সময় দেওয়া হবে না। কাজ বাস্তবায়ন করতে হবে বেধে দেওয়া সময়সীমার মধ্যে। যারা তা করতে পারবেন না, তাদের  সেখানে থাকার দরকার নেই।
 বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যর পর ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথাগুলো বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 গতকাল ১৫ই নভেম্বর বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
 এতে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগ ব্যবসায়ী ফোরামের সমন্বয়কারী বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ।
 আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেখানে যত নিয়ন্ত্রণ সেখানেই ততো করাপশন। ঘুষ দুর্নীতি কমিয়ে আনতে এবং ব্যবসাকে সহজ করতে সনদ সংখ্যা কমানো, পরিবেশ সৃষ্টি করা, ক্যাপিটাল মার্কেট সৃস্টি করার কাজ করা হবে। ব্যাংক ঋণের হার ১৫ ভাগ হলে ব্যবসায়ীর পক্ষে ব্যবসা করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। 
 তিনি বলেন, আগামীতে আমাদের অর্থনীতি ও রাজনীতি এমন ভাবে ঢেলে সাজাতে চাই। আমরা জনগণকে ক্ষমতায় দেখতে চাই। সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। তাহলে দেশ পিছিয়ে পড়বে।
 আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চালু ছিল তাতে মষ্টিমেয় কিছু লোক উপকৃত হয়েছে। অর্থনীতিতে গণতন্ত্র ছিল না, লেবেল ফিল্ড ছিল না। এ জন্য অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ অনুসন্ধান করে সংকটের গভীরে গিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলে স্বাস্থ্য ও শিক্ষাকে উন্নত করতে হবে তা না হলে দেশের কাঙ্খিত উন্নতি হবে না। আগামীতে এমন বাংলাদেশ গড়ে তুলতে হলে চলমান গণতন্ত্রের পাশাপাশি চলমান অর্থনীতি থেকে বের হয়ে আসতে হবে। উন্নয়নের সুফল যাতে প্রতিটি জনগণ পায় সে দিকে নজর দিতে হবে।
 এ মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্ব রাখার বিষয়ে আমীর খসরু বলেন, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের ধারা বুঝতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ নেই। এজন্য এই প্রশ্নোত্তর পর্ব  রাখা হয়েছে। এর মাধ্যমে আমরা চাকুরির ইন্টারভিউ দিচ্ছি আর আপনারা আমাদের চাকুরি দেবেন- এ লক্ষ্যেই এই আয়োজন।
 তিনি বলেন, আগে রাজনীতিবিদরা চাইতো ব্যবসায়ীরা, জনগণ তাদের কাছে আসুক। কিন্তু আমরা সে অবস্থা থেকে বের হয়ে আসতে চাইছি। এজন্য বিএনপির বিভিন্ন বিভাগীয় শহরে আমরা ব্যবসায়ীদের সাথে এ বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করেছি। আমরা রুট লেবেলে যাচ্ছি, ব্যবসায়ীদের চাওয়া পাওয়ার খোঁজ খবর নিতে। 
 আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ব্যবসা করতে এখন যে ১৯টি সনদ লাগে এবং তা পেতে এক থেকে দেড় বছর সময় লাগে। তা কমিয়ে সরকারি পারমিশনের যাতে ১০ থেকে ১৫ দিনে মধ্যে পাওয়া যায় সে উদ্যোগ নেওয়া হবে। 
 এ মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর জেলার ৫টি জেলার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন।
 অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিএমই এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, বিএস জুট মিলের মালিক জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির অধ্যাপক অর্থনীতিবীদ রাশেদ আল মাহমুদ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী ফারিয়ান ইউসুফ, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি লোকমান হোসেন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি ইমামুল করিম জকি, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ, মামুন গ্রুপের চেয়ারম্যান শাহিন শাহাবুদ্দিন, ফরিদপুর চক বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি একেএম কিবরিয়া।
 মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সিনিয়র যুগ্ম-আহবায়ক আফজাল হোসেন খান পলাশ ও জুলফিকার হোসেন জুয়েল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এবি সিদ্দিকী মিতুল প্রমুখ ।
 এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী দুপুরে ফরিদপুর শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে পৌছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন। এ সময় চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ ও চৌধুরী ফারিয়ান ইউসুফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরে আগমন উপলক্ষে বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন জেলার বিএনপির নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করেন।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ