ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
বানীবহে হবি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১৫ ১৪:২৪:৪৮

রাজবাড়ী সদর উপজেলার বানীবহে হবি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ১৫ই নভেম্বর বিকেলে বানীবহ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
 বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল দুলাল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আমীন উদ্দিন মোল্লা সহ জেলা, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
 ফাইনাল খেলায় রাজধরপুর ফুটবল একাদশ ও বানীবহ ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে রাজধরপুর ফুটবল একাদশ ৪ -১ গোলে বানীবহ ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

 

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ