ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
মৃগীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের ইন্তেকাল
  • মোক্তার হোসেন
  • ২০২৫-১১-১৮ ১৫:১৫:১১

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির ঐতিহ্যবাহী আখরজানী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি, পাংশার মৌরাট ইউপির দড়ি চৌবাড়ীয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোখলেছুর রহমান(৬৪) গত ১৭ই নভেম্বর রাত সাড়ে ১১টায় সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
 তিনি কিডনী রোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ১৮ই নভেম্বর বেলা ১১টার সময় প্রথমে আখরজানী উচ্চ বিদ্যালয় মাঠে এবং জোহর নামাজের পর দড়ি চৌবাড়ীয়া গ্রামের গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয়বার জানাযার নামাজ শেষে দড়ি চৌবাড়ীয়া গ্রামের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
 জানাযার নামাজের আগে মরহুম মোখলেছুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌরাট ইউপির চেয়ারম্যান ও মরহুম মোখলেছুর রহমানের শ^শুর আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান প্রামানিক, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শওকত আলী সরদার, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মাজবাড়ী ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি রেজাউল আলম (হুমায়ুন মাষ্টার), পাংশা ও কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও কালুখালীর এজেডএম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী শেখ, পাংশা ও কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও পাংশার উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম (সোহরাব), আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন, মোঃ আব্দুল্লাহ ও খোন্দকার নাসির উদ্দিন প্রমূখ। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মোঃ মুকুল হোসেন।
 জানাযাতে নামাজে দড়ি চৌবাড়ীয় গ্রামসহ আশে পাশের গ্রামের লোকজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, পাংশা ও কালুখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার বহু মানুষ অংশগ্রহণ করেন।
 মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তান, ১ভাই, ১ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ