ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৫-১১-১৮ ১৫:১৭:৪৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৮ই নভেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আগামী ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা’র সভাপতিত্বে সভায় পাংশার এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সুলতান মাহমুদ, পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
 সভায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।

 

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ