ঢাকা রবিবার, মার্চ ২৯, ২০২৬
পাংশায় জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে কৃষক হেলাল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-২৮ ১৪:৩৮:৪৬

রাজবাড়ী জেলার পাংশায় পদ্মা নদীর চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় মোঃ হেলাল বিশ্বাস নামের এক কৃষককে সাপে কামড় দেয়। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটি ধরে হাসপাতালে হাজির হন।
 গতকাল ২৮শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। কৃষক হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
 জানা গেছে, সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গেলে কৃষক হেলাল বিশ্বাস তার পায়ে কিছু একটা কামড়ের অনুভূব করে। পরে পায়ের নিচে দেখতে পায় একটি বিষধর রাসেল ভাইপার সাপ। পরে সাপের কামড় খাওয়া ওই কৃষকের সাথে অন্য সব কৃষক মিলে সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হয়। বর্তমানে তিনি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 এ বিষয়ে সাপে কাটা ওই রোগীর চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে আমার চাচাতো ভাই হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ নিয়ে আসি। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
 পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কা মুক্ত।

 

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় সরকারী জমিতে বালু ব্যবসাকে ঘিরে চলছে যত অবৈধ কারবার
দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির যত কারণ!
অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ
সর্বশেষ সংবাদ