বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচিত নবনির্বাচিত কমিটির সদস্যরা গতকাল ৩০শে নভেম্বর সকালে জেলা প্রশাসক ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সুলতানা আক্তারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা প্রশাসককে ফুলের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাজবাড়ী ইউনিটের নবনির্বাচিত কমিটির ভাইচ চেয়ারম্যান চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা বেগম, মেহেদী হাসান, মোঃ হাবিব শেখ ও কাজী আরাফাত হাছান জিসান উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।



