ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোরশেদ আলমের দায়িত্ব গ্রহণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-৩০ ১৪:৪৮:২৬

রাজবাড়ী জেলার ৩৪তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনজুর মোরশেদ। এরআগে তিনি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
 গত ২৯শে নভেম্বর রাতে তিনি পুলিশ সুপার কার্যালয়ে এসে যোগদানের পর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার কুমার পালের কাছে থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
 এর আগে ২৯শে নভেম্বর সকালে রাজবাড়ী জেলার বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পালের কাছে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থল শেরপুর জেলার পুলিশ সুপার পদে যোগদানের উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন।
 এদিকে গতকাল ৩০শে নভেম্বর নবাগত পুলিশ সুপার নিজ কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানায় জেলা পুলিশের সদস্যরা। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর নবাগত পুলিশ সুপার জেলার সকল পুলিশ সদস্যদের সাথে পরিচিত হন।
 জানা গেছে, রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজবাড়ী জেলার ৩৪তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পূর্বে তিনি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি বান্দরবান ও কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে এসপি হিসেবে কাজ করেছেন। তিনি ২০০৬ সালের ২১শে আগস্ট ২৫তম বিসিএস এর মাধ্যামে  বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায়।
 রাজবাড়ীতে দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জেলায় কর্মকালীন সময়ে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
 উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার(এসপি) লটারির মাধ্যমে চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত ২৬শে নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। 
 একই প্রজ্ঞাপনে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ