ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
যৌথ বাহিনীর অভিযানে রাজবাড়ীর নিমতলা থেকে বিদেশী অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০১ ১৫:২৪:৫৯

 রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবার ও দেশীয় রামদাসহ ছাত্রদল নেতা মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৮)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
 গতকাল ১লা ডিসেম্বর রাত সাড়ে ৪টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। সে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
 জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ আলাউদ্দিন পাটোয়ারীর বাড়িতে তল্লাশি করে বিদেশি জার্মানীর তৈরী রিভালবার ও দেশীয় রামদাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাকে রাজবাড়ী সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন বলেন, আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। শুনেছি তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তদন্ত করে তার ব্যাপারে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আলাউদ্দিন পাটোয়ারীকে সকালে সেনাবাহিনীর সদস্যরা থানায় হস্তান্তর করেছে। এরপর গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ